গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দুঃখ বিলাস - আর্টসেল

দুঃখ বিলাস - আর্টসেল

দুঃখ বিলাস - আর্টসেল | Dukkho Bilash - Artcell

Dukkho Bilash - Artcell
Title: Dukkho Bilash
Artist: Artcell
Album: Onushilon

গেট দি ইম্বেড কোড

গানটি ডাউনলোড করুন



লিরিকঃ



তোমরা কেউ কি দিতে পার প্রেমিকার ভালবাসা
 দেবে কি কেউ জীবনের ঊষ্ণতার সত্য আশা 
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে


আমার মনের মত… নিও সাজিয়ে 
আমি বড় অসহায়… অন্য পথে 
একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে 

ও আমায় ভালবাসেনি 

অসীম এ ভালবাসা ও বোঝেনি 
ও আমায় ভালবাসে নি 
অতল এ ভালবাসা তলিয়ে দেখে নি 

তোমরা কেউ কি করবে আমার জন্য অপেক্ষা 
ভালবাসবে শুধুই আমায়, করবে প্রতিজ্ঞা ।। 

এত দিনেও আজও আমি একা 
মনে শুধু যে শূন্যতা 
আধারে যত ছড়াই আলো শুধু আধারে মিলায় 
ও যে কোথায় হারাল 
ব্যাথা কাকে যে শুধাই



আরও পড়ুন

আজ রাতে কোনও রুপকথা নেই - ওল্ড স্কুল

আজ রাতে কোনও রুপকথা নেই - ওল্ড স্কুল
আজ রাতে কোনও রুপকথা নেই - ওল্ড স্কুল
Aj rate kono rukotha nei - old school




Download Aj rate kono rupkotha nei mp3


চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেয়া হামি।

রোজরাতে আর চাঁদের বুড়ি
কাটেনা চরকা রোজ,
ও বুড়ি,তুই আছিস কেমন?
হয়না নেয়া খোঁজ।

কোথায় গেলো সে রুপকথার রাত
হাজার গল্প শোনা,
রাজার কুমার,কোটাল কুমার,পঙ্খীরাজ সে ঘোড়া।

কেড়ে নিলো কে সে আজব সময়?
আমার কাজলা দিদি।
কে রে তুই,কোন দৈত্যদানব
সব যে কেড়ে নিলি!

কেরে কেরে তুই?
সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে।
তুই,কে রে তুই
যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে।

আলাদিন আর জাদুর জীনি
আমায় ডাকছে শোনো,
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় তো নেই কোনো।

আলীবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলে,
সিন্দাবাদটা একলা বসে
আছে সাগর তীরে।

সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি,
তারাগুলো আজো মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি?

কেড়ে নিলো যে সেই...।।
আরও পড়ুন

তবু যদি তুমি আসতে চাও - দত্ত ভাসেস দত্ত - রূপঙ্কর বাগচি

তবু যদি তুমি আসতে চাও - দত্ত ভাসেস দত্ত - রূপঙ্কর বাগচি
Tobu Jodi Tumi - Lyrics - Dutta Vs Dutta (2012) - Rupankar







Song Name : তবু যদি তুমি আসতে চাও ( Tobu Jodi Tumi Aste Chao)
Movie Name : Dutta Vs Dutta (2012)
Composer : Neel Dutt
Singer : Rupankar Bagchi
Lyrics : Anjan Dutta
ডাউনলোডঃ http://ge.tt/api/1/files/1VHyyTP2/0/blob?download
Listen to the song :



তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
জেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |


আছে লাগাম ছেড়া স্বপ্ন, বুকের ভেতর,
আছে বেপরোয়া বোতাম বিহীন শার্ট,
আছে হারিয়ে যাওয়ার নেশা নাকে মুখে,
ভুলে গিয়ে রোজকার দোকান বাজার-হাট,
আছে রাস্তা একটা চলার, আছে অনেক কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ |


তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |


ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতন,
ভেবে রেখে দিয়ে পিছুটান
চলে এস চলে এস |


নেই এখানে ভবিষত্যের ভাবনা,
নেই কোনো সম্পর্কের দাবি দাওয়া,
শুধু সুখ দুখেরই শরিক হতে পারিই
নেই অন্য কোনো চাওয়া পাওয়া,
শুধু রাস্তা আছে চলার, আছে সত্যি কথা বলার,
আছে পকেট কিন্তু পকেট গড়ের মাঠ |


তবু যদি তুমি আসতে চাও
খোলা আছে আমার দু-হাত,
যেনো এখানে নেই কোনো হিসেব
শুধু আছে নীল আকাশ |


ভালো, যদি তুমি বাসতে চাও
নিজেকে আজ নিজের মতন,
ভেবে রেখে দিয়ে পিছুটান
চলে এস চলে এস |


আরও পড়ুন

সে সকল গান যা বন্ধু দিবসে বন্ধুকে উৎসর্গ করতে পারেন

সে সকল গান যা বন্ধু দিবসে বন্ধুকে উৎসর্গ করতে পারেন
বন্ধু, পরিবারের মতই বন্ধুও গুরুত্বপূর্ণ।
কখন কাকে যে কোন প্রয়োজনে লাগে কে বলতে পারে? ভালো বন্ধু আসলেই খুবই গুরুত্বপূর্ণ।
ভালো বন্ধু হয়ে উঠতে পারে আপনার সহপাঠি, প্রতিবেশি, ভাই, বোন, মা, বাবা।

ভালো বন্ধু ছেলেও হতে পারে আবার মেয়েও হতে পারে, যদিও এতে অনেকের ভিন্ন মত রয়েছে।

বন্ধুকে বন্ধু দিবসে দিতে পারেন লকেট, রিষ্টব্যান্ড (যেটা দুটা কিন্তু দুটাই এক রকম) ইত্যাদি। ফুলও দিতে পারেন।

তবে বন্ধু দিবসের অনুষ্ঠানে যেসব গান আপনি সকলকে শোনাতে পারেন, (নিজ গলায় গান কিংবা স্পীকারে বাজান)
এরকম এযুগের ৩ টি গান আপনাকে দিচ্ছি,

বন্ধু - তপু
Bondhu - Topu

ডাউনলোড করুন



পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক,
সবাই বলে করছ ভুল আর, তোরা বলিস ঠিক ।
তোরা ছিলি ।
তোরা আছিস ।
জানি তোরাই থাকবি ।
বন্ধু...........বোজে আমাকে
বন্ধু আছে হে.... হে....  আর কি লাগে ।

সুসম্পর্ক, দূরসম্পর্ক , আত্নিয়, অনাত্নিয়
শত্রু, মিত্রু, রক্তে সম্পর্কে , কেউবা দ্বিতীয় ।
শত শত দূরে কাছে, বৈধ অবৈধ,
হাজারো এসব সম্পর্ক ভাঙ্গে , থাকে বন্ধুত্ব ।
তোরা ছিলি ।
তোরা আছিস ।
জানি তোরাই থাকবি ।
বন্ধু.........বোঝে আমাকে
বন্ধু আছে হে..... হে.....  আর কি লাগে ।

কিছু কথা যা, যায় না বলা কাওকে ,
কিছু কাজ যা, যায় না করা সহজে ,
কিছু আচরণ, মানে না কেউ সামনে ,
কিছু জায়গা যায় না যাওয়া চাইলেই ।
সবি হয়   যদি তোরা   থাকিস সেখানে  ।
বন্ধু..........বোঝে আমাকে
বন্ধু আছে হে.... হে.... / আর কি লাগে ।
বন্ধু..........বোঝে আমাকে
বন্ধু আছে হে.... হে....  আর কি লাগে ।


বন্ধু - মিনার

Bondhu - Minar

ডাউনলোড করুন


বন্ধু তোকে মনে পড়ে
এই শহরে এই বিকেলের একলা কোন পথে
বন্ধু তোকে মনে পড়ে
ব্যস্ত শহরের ব্যস্ত রেস্তোরাঁর ব্যস্ত চায়ের কাপে

তোকে কি কখনও ভুলা যায়
তবুও দিন কেটে যায় !

বন্ধু তোকে মনে পড়ে খেলার মাঠে ক্রিকেট ব্যাটে
আর প্রাণহীন আড্ডায়
বন্ধু তোকে মনে পড়ে
কলেজ ক্যাম্পাসের ধূসর প্রাঙ্গণের অসীম শূন্যতায়
বন্ধু তোকে মনে পড়ে
সবুজ ঘাসের ঠোঁটের কোণে তপ্ত রোদের আভায়
বন্ধু তোকে মনে পড়ে
রাতের রাজপথে সোডিয়াম আলো আর এক পশলা বর্ষায়


দেখা হবে বন্ধু - পার্থ মজুমদার
Dekha Hobe Bondhu - Partho Majumdar

ডাউনলোড করুন
দেখা হবে বন্ধু কারণে আর অকারণে
দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে
দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়

দেখা হবে বন্ধু নাটকীয় কোনো বিনয়ী ভঙ্গিতে
ভালোবাসার শুভ্র ইঙ্গিতে
দেখা হবে বন্ধু নিয়ত প্রতিদিন পাশ কেটে যাওয়া
সন্ধ্যার হিমেল হাওয়ায়

দেখা হবে বন্ধু
শ্লোগান মুখর কোনো এক মিছিলে
ব্যস্ততা থেকে ধার দিলে
দেখা হবে বন্ধু
ভীষণ খেয়ালী মনের আতিথেয়তায়
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
আরও পড়ুন

"কুরবানি স্টাইল" গানের লিরিক্স

"কুরবানি স্টাইল" গানের লিরিক্স

গানটি ডাউনলোড করুন


সকাল বেলা গরু কিনতে আইলাম আমি হাটে
 চারিদিকে গরু দেখি দাঁত বাইর কইরা হাসে!

কয়, "কিনতে আইছোস আমারে তুই টাকা আনছোস কতো?"
 "টাকা আনবি আমার গায়ে গোশতো আছে যতো!!"

পারমুনা ভাই!
গরু কিনতে গিয়া এখন মন ছাগল চায়।
 আশে-পাশে দেখি হেইলা দুইলা উট'ও যায়!
গরু-ছাগলের দামের চেয়ে "হাসিল" চায় বেশি,
গরু কিনবো আমি দেশী!!

দেশী গরু!
একদম সরু!!
গোশতো হইবোনা....দুই কেজি। frown ইমোটিকন

ভাইই এইডা গরু...কুরবানী দিমু!
গোশতো খামু....গোশতো খামু....!
গোশতো খামু.......কুরবানী দিমু
 গোশতো খামু...খামু...খামু...খামু..খামু!!!!!

কসাই কোথায় পাই?

এএএএএএই গরু কিনছি!
 এএএএএএএই গরু কিনছি!!
 গগগগগ....কুরবানী স্টাইল।!



আরও পড়ুন

অ্যালবামঃ হোক কলরব

অ্যালবামঃ হোক কলরব

অ্যালবামঃ হোক কলরব
আর্টিস্টঃ অর্ণব



হোক কলরব

ডাউনলোড

লিরিকঃ

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ?
অসম্ভবে কখন কবে,
মেঘের সাথে, মিল হল ক্যান ?   ।।

হক অযথা , এসব কথা
তাল না হয়ে তিল হল ক্যান?
কুয়র তল, বিষণ জলে ,
খাল না হয়ে ঝিল হল ক্যান?   ।।
দুত্তুরি ছাই , মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে, নীল হল ক্যান ?  (হল ক্যান)

হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ?
অসম্ভবে কখন কবে,
মেঘের সাথে মিল হল ক্যান ?  ।।
দুত্তুরি ছাই , মাছ গুল তাই
ফুল না হয়ে, চিল হল ক্যান?
হোক কলরব, ফুল গুল সব
লাল না হয়ে নীল হল ক্যান ? 

লাল না হয়ে নীল ।
খাল না হয়ে ঝিল ।
তাল না হয়ে তিল ।
ফুল না হয়ে চিল, হল ক্যান?   ।।

বাক্সে বাক্সে

ডাউনলোড

লিরিকঃ

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা ।।

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা

বোকা বাক্সের কোপ পড়েছে
হারিয়ে গেছে গানের খাতা ।।
বাক্সে বাক্সে ঘুরে বেড়ায়
যাচ্ছে উড়ে আঁকার পাতা
গানের খাতা

ছোট বড় রঙীন বাক্স
ভিড় করেছে সবুজ মাঠে ।।
রোদ বৃষ্টি বাক্সে করে
বাক্সে আছি অন্ধকারে

বাক্সে বাক্সে বন্দী বাক্স
বাক্সে বাক্সে বন্দী বাসা
বাক্স দিয়ে বাক্স গড়া
বাক্সতে সব স্বপ্ন আশা. ।।

ভালোবাসা তারপর

ডাউনলোড 

লিরিকঃ

কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক একা চাঁদটার সাথে
স্বপ্নের আলোতে
যাবো বলে
যখন চোখ ভিজে যায় রাতে।

ভালবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস,
বহুদিন আগে তারাদের আলো
শূন্য আঁধার আকাশ।

প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে শেঁকা হাত
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত।

চালাক তুমি

ডাউনলোড 

লিরিকঃ

চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

হুরমুরিয়ে সব কিসের তাড়ায়
মরছি ছুটে সবাই ।
ভিড়ছি দলে ভাবছি না তো
তোমার কাছে কি চাই?
চালাক তুমি, ছল করে তাই,
দিচ্ছ ফাকি আমায় ।
হে , আমার মধ্যে, আটকে আমি
যাচ্ছে চলে হে সময় ।

ছাই হয়েছে ভাবনা অনেক,
মন দিতে চায় পারি ।
দূরেই দূরে থাক তুমি,
তোমার সাথে আড়ি  ।।
বাড়ি গাড়ি, ব্যস্ত শহর,
কলের মধ্যে কল ।
দ্রুব তাঁরা মোর করল চুরি, ওই
কালো ধোঁয়ার তল ।

ছল করে তাই, হচ্ছ বোকা ,
থাকছ একা একা ।
অনেক কথায় রইল জমে ।
বলব হলে দেখা ।       ।।
(ধা......... ধারা ধারা ধারা ধারা...... ধারা ধারা ধারা...
ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধারা ধা... ধারা ধা।)

মুহূর্ত

ডাউনলোড


তওফীকঃ মুহূর্ত কেন এতো বড় সময় কেন এতো ফাঁকা আকাশের সব দুঃখ কেন দু চোখের জল দিয়ে ঢাকা টিকটিকটিক করে ঘড়ির কাটা চলে সময় না না বলে ঠিকঠিকঠিক বলে মন কাকে খোঁজে মন যাকে বোঝে

প্রকৃত জল

ডাউনলোড

লিরিকঃ

প্রকৃত জল খুজে ব্যাড়াই
জলজ বৃক্ষের মতো
শয়নকক্ষে জড়িয়ে থাকা ওতপ্রোত
জানলা তুমি আকাশ দ্যাখাও
আমরা কজন অথবা একাও
আমরা কজন অথবা একাও
ঘুম ফুরাবার স্বপ্ন দ্যাখাও
নীলের ভেতর নীল তার চেয়ে নীল
চিত্রকল্পের ডানা মেলা চিল।

প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত
গাংচিল তুমি ধ্রুবক শেখাও
আমরা কজন অথবা একাও

তারচেয়ে ভালো গত জন্মের ঘুম
শালিখ কুড়িয়ে কাটে এই মৌসুম

শব্দ

ডাউনলোড

লিরিকঃ

শব্দ তোরা বেড়াতে যাসনা কেন
শব্দ তোদের গভীর দুঃখ দান (২)
শব্দ তোদের ছবির নীরবতা
শব্দ তোদের ঘুঙ্গুর বাজানো গান (২)
শব্দ তোমরা ক্লান্ত করেছো খুব
আর তোমাদের দেহলীতে যাবনা (২)
একা পাশে পেলে ধরবো তোমার হাত
শব্দ তুমি একলা অনন্যা
শব্দ তোমার ধূসর মলিন বেশ
বাজার দরে বিকোও দশটা হাতে
ছটফটে রাত এলোমেলো পায়চারী
শব্দ আমি ঘুমোবো তোমার সাথে

সময় কাটে

ডাউনলোড 

লিরিকঃ


সময় কাটে বড় স্তব্ধ আক্রোশে

ঘুমেরই নির্ঘুম এ ক্ষণ

শালিক বাসা খোঁজে হারানো নীল দেশে

না জেনে ফেরারী এ মন

পিচ গলা তরলে আটকে পা

দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে

অসতর্ক হৃদয় পোষ মানে

মিথ্যে বলার আফশোসে।

সকালে বিকালে উঠে রোজ অকালে

গোলে মালে ফাঁক তালে

বাসে ঝুলে বেহালে

আজ নেই, কাল নেই মাল নেই

ঘুরে ঘুরে গাল দেই

আকাশে বাতাসে

মুখখানা ফ্যাকাশে

তাই বুঝি একা সে

মনে মনে ভাবে সে

সকালে বিকালে তালে তালে

বাসে ঝুলে বেহালে

ঘুর ঘুর ফুর ফুর

নাকে হাওয়া সুর সুর

লাগিয়ে বাগিয়ে

লোকজন রাগিয়ে

টিকাটুলি বাড্ডায়

অলিগলি আড্ডায়

বকাবে ঠকাবে

শুধু দিয়ে চা খাবে

রোজ রোজ খোঁজ খোঁজ

যে বোঝার সেই বোঝ

ডিম পোচ

তোমার জন্য

ডাউনলোড 

লিরিকঃ

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমায় লাগে ভালো।

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে।

তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

তোর জন্য

ডাউনলোড 

লিরিকঃ

তুই কি জানিস না তোর জন্য কান্না ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে জোটে

জানিসনা কি তুই ঠিক যখনি ছুঁই তোর চোখের পাতা, চুল; অমনি ফোটে ফুল



তুই নেই বলে পাতা গুলো সব ফাঁকা

তুই নেই বলে মনে শুধু করে খাঁ খাঁ

তুই নেই বলে একলা শালিখ ডাকে

তুই নেই বলে মধু নেই মৌচাকে

তুই নেই তাই মেঘ কাঁদে হয় জল

তুই আসবি আসবিটা কবে বল।



তুই কাছে নেই তাই বিচ্ছিরি লাগে রাত

বিচ্ছিরি লাগে দিন, বিচ্ছিরি লাগে রাত, বিচ্ছিরি লাগে তিন



তবু তুই রয়েছিস বলে ঘাস ফুলে জল দোলে

তবু তুই রয়েছিস তাই, তারাদের রোশনাই

তুই রয়েছিস জানি, স্বপ্নের হাতছানি

সুরে দূর থেকে ডাকে, মধ্যে রাস্তার বাঁকে

তুই রয়েছিস তাই ওদের সাথে যাই

তুই কি জানিস না

ডাউনলোড 

লিরিকঃ

তুই কি জানিসনা তোর জন্য কান্না
ভোরের ঘাসের ঠোটে শিশির হয়ে ছুটে,
জানিস না কি তুই ঠিক যখনই ছুই
তোর চোখের পাতা চুল অমনি ফুটে ফুল ।।
তুই নেই বলে পাতা গুলো সব ফাকা
তুই নেই বলে মন শুধু করে খাখা ।।
তুই নেই বলে একলা শালিক ডাকে
তুই নেই বলে মধু নেই মৌচাকে
তুই নেই তাই মেঘ কাদে হয় জল
তুই আসবি আসবিটা কবে বল?
তুই কাছে নেই তাই বিছ্ছিরি লাগে রাত বিচ্ছিরি লাগে দিন
বিচ্ছিরি লাগে সাধ, বিচ্ছিরি লাগে দিন ।।
তবু তুই রয়েছিস বলে,তবু তুই রয়েছিস বলে
ঘাসফুলে জল দোলে।।
তবু তুই রয়েছিস তাই তারাদের রোস নাই
তবু তুই রয়েছিস জানি স্বপ্নের হাতছানি ।।
সুরে দূর থেকে ডাকে মেঠো রাস্তার বাকে
তুই রয়েছিস তাই ওদের সাথে যাই…
আরও পড়ুন

মোট পাতাদর্শিত