গেইমস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গেইমস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

লাইফ ইজ স্ট্রেঞ্জ - Life Is Strange - শর্ট রিভিউ

লাইফ ইজ স্ট্রেঞ্জ - Life Is Strange - শর্ট রিভিউ
লাইফ ইজ স্ট্রেঞ্জ গেমটি ডেভেলপ করেছে ডোন্টনড এন্টারটেইনমেন্ট এবং পাবলিশ করেছে স্কয়ার ইনিক্স।
এই গেইমটির পাঁচটি পর্ব রয়েছে।
বর্তমানে উইন্ডোজ, ম্যাক এবং এক্স বক্সের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে গেইমটি।
কভার


এই গেইমটির প্লটটি ম্যাক্সিন কলফিল্ড নামে ১৮ বছর বয়সী একটি মেয়েকে নিয়ে লেখা হয়েছে।
ম্যাক্সিন ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে। 
আরকেডিয়া বে'তে বসবাসকারী ম্যাক্সিন একদিন হঠাৎ বুঝতে পারে সে টাইম ট্রাভেলের মাধ্যমে সময়ের ঘটনা প্রবাহ পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। 


গেইম প্লে
অসাধারন এই ক্ষমতা ব্যবহার করে ঘূর্ণিঝড়ের হাত থেকে নিজের শহরকে বাঁচাতে চায় সে।
তাকে সাহায্য করে বাল্যবন্ধু প্রাইস। 
ঘটতে যাওয়া যেকোনো কিছু আগাম জেনে তারা দু’জনে মিলে শহরের নানা সমস্যার সমাধান করতে থাকে। 
বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ধাঁধা আকারে গেইমারের গেইমে আসবে। 
এসব চিহ্নিত করে তা প্রতিহত করতে হবে মেয়েটির চরিত্রে খেলা গেইমারকে।

দুইজনেই মেয়ে কিন্তু! #think_positive



এভাবে পুরো শহরকে নানাভাবে জটিল সমস্যা থেকে রক্ষা করতে থাকবে ম্যাক্সিন।
সময়কে এভাবে ব্যবহার করে গেমার যেকোনো ঘটে যাওয়া ঘটনাকে আবার করার সুযোগ পাবে।
গেমার যেকোনো কিছু পরীক্ষামূলকভাবে করে দেখতে পারবে।
 এই পরীক্ষণের মাধ্যমে নিশ্চিত হবে কোনটি ধাঁধার সমাধান ও পরিবেশ পরিবর্তনে পারদর্শী।
 গেমার একই সাথে কয়েক ধরনের স্থানে খেলার সুযোগ পাবে এবং বিভিন্ন ক্যারেকটারের সাথে যোগাযোগ করতে পারবে।
একবার কোনো বিশেষ সময়, কথোপকথনের বাছাইয়ের ওপর ভিত্তি করে গল্পের মোড় ঘুরে যেতে পারে। 
এ ধরনের বাছাই কোনো কোনো ক্ষেত্রে ভালো কিছু করলেও পরবর্তী সময়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

প্রয়োজনীয় হার্ডওয়্যার:
  • প্রসেসর : 2.7 GHz
  • র‌্যাম : 2 GB 
  • গ্রাফিক্স কার্ড : 1 GB 
  • ফ্রি হার্ডডিস্ক স্পেস : 3 GB
আরও পড়ুন

Delta Force - Black Hawk Down Team Sabre : ডেলটা ফোর্স ব্ল্যাক হক ডাউন টিম স্যাবরে

Delta Force - Black Hawk Down Team Sabre : ডেলটা ফোর্স ব্ল্যাক হক ডাউন টিম স্যাবরে
আসসালামু আলাইকুম,
প্রথমটা খেলার পর এটার এক্সপ্যানশন প্যাকেজ গেইম খেলে ফেললাম।
মজা পেয়েছি অনেক। কারন, এখানে আগের সোমালিয়ান মিশন ছাড়াও আরও দুইটি ক্যাম্পেইন ছিলো, একটি ইরানিয়ান আরেকটি কলম্বিয়ান।



এবারে যোগ করা হয়েছে আরও কয়েকটি রাইফেল। যার মধ্যে আছে জি থারটি সিক্স এবং পিএসডি ওয়ান স্নাইপার।
এছাড়া যোগ করা হয়েছে আরও কয়েকটি টেরেইন। যেমন মরুভুমি, জঙ্গল। টেরেইনের মধ্যে সাউথ আমেরিকার জঙ্গল এবং ইরানের মরু অঞ্চলই প্রাধান্য পেয়েছে।

২০০৬ সালের নভেম্বর মাসে মুক্তি পায় এই এক্সপানশন প্যাকটি।

ইরান ক্যাম্পেইনে খেললে প্লেয়ারকে একজন ইরানি জেনারেল হাতিমের বিরুদ্ধে লড়তে হবে।
এবং কলম্বিয়ান ক্যাম্পেইনে খেললে প্লেয়ারকে একজন দড়াগ লর্ড এন্টোনিও পাউলোর সাথে যুদ্ধে নামতে হবে।




মুল ভার্সন আর এই এক্সপানশন প্যাকের মাঝে পার্থক্য হলো গেইমের ডিফিকাল্টিটিতে।
এবারে এই প্যাকে গেইম সেভ থাকবে কম, শত্রু আর লেভেল থাকবে বেশি।

কলম্বিয়ান ক্যাম্পেইনে যে প্লট থাকবে,

কোস্ট গার্ড জানতে পারে যে, বিশাল একটি ড্রাগের চালান আমেরিকার বর্ডার ক্রস করতে যাচ্ছে।
ইন্টেল থেকে বলা হয়, এই চালান ড্রাগ লর্ড এন্টোনিও পাউলো চালাচ্ছে এবং সে কলম্বিয়ার এই অঞ্চলে তার ক্ষমতা বৃদ্ধি করতে যাচ্ছে।
তারা এই প্রত্যন্ত অঞ্চল নিজেদের দখলে রাখতে চায় এবং তারা গেরিলাদের টাকা দিয়ে ভাড়া করে রাখছে, যাতে কোনো রকমের বাঁধা না আসে। এন্টোনিওর বিরুদ্ধ্যে অভিযোগ থাকে যে সে আমেরিকান এবং কলম্বিয়ান সেনাদের ধরে এনে টর্চার করে এবং তথ্য আদায় করতে চায়। প্লেয়ারকে তার ডেল্টা ফোর্স নিয়ে তাদের নানা আস্তানায় হামলা করতে হবে এবং সবশেষে অনেকগুলো মিশনের পর এন্টোনিওকে হত্যা করতে হবে।


ইরানিয়ান ক্যাম্পেইনে যে প্লট থাকবে,

এইখানে দেখানো হয়েছে,ইরানের সরকার পরিবরতন হয়েছে, এবং আগের সরকার একটা বিপ্লব তৈরির সিদ্ধান্ত নিচ্ছে।
মৌলবাদী বিদ্রোহীদের পরিবহন ও অন্যান্য কাজের তেল উত্তর ও বন্দর শাহপুর থেকে খারগ দ্বীপে পাচার করা হচ্ছে।
তেল ইরানের অর্থনীতির প্রায় তিন চতুর্থাংশ এবং সেই তেল পাচার পশ্চিমা বিনিয়োগকারীদের স্বার্থের জন্য মারাত্মক ঝুঁকি প্রতিনিধিত্ব করে।
ন্যাটো ও জাতিসংঘের উভয় একমত যে সামরিক হস্তক্ষেপ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ডেল্টা ফোর্স জোট বাহিনীকে সেই দ্বীপে দখল নেবার কমান্ড দেয়া হয়েছে।

মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা আছে এই ডেলটা ফোর্স গেইমে। একত্রে ৫০ জন খেলার লিমিটেশন রয়েছে।


এই গেইমে কম্যাঞ্চ ৪ গেইম ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে।

প্রসেসার ডুয়েল কোর ২.০০ গিগাহার্জ, র‍্যাম ১ জিবি এবং ভির‍্যাম ৫১২ এমবি হলে ল্যাগ ছাড়াই বেশ মজা করেই এই গেইম খেলা যায়।
ডেলটা ফোর্স সিরিজের গেইমগুলোর সুবিধা দুটো, মজা পাওয়া যায়, আর পিসি রিকুয়ারমেন্ট কম লাগে ;)


ট্রেইনার ডাউনলোড করে নিন

গেইমটি ডাউনলোড করে নিতে পারেন












আরও পড়ুন

Delta Force - Black Hawk Down : ডেলটা ফোর্স ব্ল্যাক হক ডাউন

Delta Force - Black Hawk Down : ডেলটা ফোর্স ব্ল্যাক হক ডাউন
আসসালামু আলাইকুম,
এই ঈদের মাঝেই এই মান্ধাতার আমলের গেইম খেলে শেষ করলাম। অনেক পুরোনো গেইম, প্রেক্ষাপটও পুরোনো। কিন্তু আমি গেইমটা এই ফার্স্ট খেলায় বেশ মজা পেয়েছি।


গেইমটার প্রেক্ষাপট করা হয়েছে ১৯৯০ সালের সোমালিয়ায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী বাহিনীর পরিচালিত অপারেশনের উপর ভিত্তি করে। 

মিশঙ্গুলো মুলত হয়েছিল সোমালিয়ার দক্ষিণাঞ্চলের জুব্বা উপত্যকায় এবং রাজধানী মোগাদিসুতে।
আপনাকে নানা স্টেপে মিশনের পর মিশন পাস করতে হবে। হয়তো আপনার মিশনভ থাকবে কনভয় প্রটেক্ট করা, গ্রাম ইনফিল্ট্রেট করা, স্নাইপ করা, টারগেট ডাউন করা। সবশেষে আপনাকে বড় মিশনটিই দেওয়া হয়, জেনারেল আইদিদ কে খুজে বের করে হত্যা করা।




গেইমটি ডেভেলাপ করেছে নোভালজিক স্টুডিও।
গেইমটি ২০০৩ সালের ২৩শে মার্চ উইন্ডোজের জন্য এবং ২০০৪ সালের জুলাই মাসে ম্যাক ওএসের জন্য মুক্তি পায়। 
এটা ডেলটা ফোর্স সিরিজের ষষ্ট গেইম।
এখানে আপনাকে খেলতে হবে একজন রেঞ্জার হিসেবে, আপনি একটি ৩ সদস্যের দলের কম্যান্ডার।যাদের নাম, প্রিচার, হাক এবং মাদার।

আপনাকে তাদের নিয়ে ইউটিএফ বাহিনীর হয়ে সোমালিয়ায় গৃহযুদ্ধ থামাতে জেনারেল আইদিদকে হত্যা করার মিশন দেওয়া হবে।

এখানে গেইম প্লে ভালো, আপনি একজন কম্যান্ডার হিসেবে আপনার দলকে গুলে করতে, গুলি না করতে, গ্রেনেড ছুড়তে, এই ধরনের কমান্ড দিতে পারবেন।

আপনার ছোটবেলার গেইমিং পুরাপুরি মিস যদি  আপনি ডেলটা ফোর্স সিরিজ গেইম না খেলে থাকেন।
ডেলটা ফোর্স গেইম সিরিজটা আমার অস্থির লাগে, চান্স পেলেই গেইম অভার করি।
ডেলটা ফোর্স ২, ডেলটা ফোর্স এক্সট্রিম খেলার আমন্ত্রন রইল।

মাল্টিপ্লেয়ার খেলার সুবিধা আছে এই ডেলটা ফোর্স গেইমে। একত্রে ৫০ জন খেলার লিমিটেশন রয়েছে। 

এই গেইমে কম্যাঞ্চ ৪ গেইম ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে।

প্রসেসার ডুয়েল কোর ২.০০ গিগাহার্জ, র‍্যাম ১ জিবি এবং ভির‍্যাম ৫১২ এমবি হলে ল্যাগ ছাড়াই বেশ মজা করেই এই গেইম খেলা যায়।
ডেলটা ফোর্স সিরিজের গেইমগুলোর সুবিধা দুটো, মজা পাওয়া যায়, আর পিসি রিকুয়ারমেন্ট কম লাগে ;)















আরও পড়ুন

এইজ অফ এম্পায়ারস ২ - দি এইজ অফ কিংস :: Age of Empires II - The Age Of King

এইজ অফ এম্পায়ারস ২ - দি এইজ অফ কিংস :: Age of Empires II - The Age Of King

আসসালামু আলাইকুম,

আগের ভারসনের রিভিউ দিয়েছিলাম। খেলেছেন মনে হয়। ভাল লেগেছে/ অনেকের ল্কেগেছে, আবার অনেকের হয়ত লাগেনি... এটা মানসিকতার বিষয়।
যাই হক আমি যেহেতু বলেছি, পুরো সিরিজের রিভিউ দেবো। দেবই।
এবার এইজ অফ এম্পেররের দ্বিতীয় সংস্করণের রিভিউ দেবো আপনাদের।



২০০০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন এর ডেভেলপমেন্ট ও আপডেট তৈরি করে আসছে। এইজ অফ এম্পায়ার ২ ঃঃ দি এইজ অফ কিংস এর দ্বিতীয় সংস্করণ।

এখানে আপডেট হিসেবে আছে রিজাইসড গেইম, মানে রাজায় রাজায় যুদ্ধ, মাল্টিপ্লেয়ার গেইমিং, ক্যাম্পেইং গেইমিং।

কাম্পেইং গেইমিংএ কোন জাতির ইতিহাস ভিত্তি করে কাহিনি গড়া হয়েছে। যেমন মঙ্গোলিয়ায় চেঙ্গিস খান, গ্রিসের অ্যালেক্সান্ডার দি গ্রেট আর অনেক কাহিনি।

এছাড়া খেলোয়াড়ের সুবিধার্থে গেইমের ভেতর প্রতিটি জাতির ইতিহাস দেওয়া আছে।


এখানেও যেকোনো সিভিলাইজেশন অনুযায়ী খেলোয়াড়ের ইউনিট বদলাবে।

মানে আপনি যদি যেকোনো একটি জাতি সিলেক্ট করে খেলা শুরু করেন, তখন সেই জাতি অনুযায়ী আপনার বাড়িঘর, হাটবাজার, ওয়ার্কশপ সবকিছুর স্টাইল বদলে যাবে।

একেক জাতির একেক ক্ষমতা থাকবে।

যেমন জাপানিরা সামুরাই যোদ্ধা পাবে, আর চীনেরা চু-কো-নু বা তীরন্দাজ। তেমনি বাইজান্টাইনেরা পাবে বারসার্ক।

এছাড়া খেলায় আছে ক্ল্যাটাপুট বা প্রাচীন কালের পাথরের গোলা ছোড়ার কামান। বেশ কিউট দেখতে, ছোট দেখে আরও কিউট লাগে :D

আছে ব্যালিস্টিক তীর। এছাড়া আপডেট আছে ট্রিবুচেট। ট্রিবুচেট দিয়ে প্রাচীন কালের দুর্গের দেয়াল ভাঙ্গা হতো।

নানাভাবে আপনাকে আপডেট করতে হবে নিজের টিমকে।

নিজের যায়গায় নিজের শহর গড়ে নিতে হবে। প্রথমেই দেওয়া হবে তিনজন ভিলেজার এবং একটি টাউন হল।

টাউন হল দিয়েই সব যাত্রার শুরু।

তারপর নিজের পপুলেশানের সাথে সাথে বাড়ি ঘর বাড়াতে হবে।

ব্যারাক তৈরি করে সৈন্য তৈরি করতে হবে। মার্কেট তৈরি করে বন্ধু জাতির সাথে ব্যাবসা বাণিজ্য চালাতে হবে।

গাছ কেটে ন্যাচারাল রিসোর্স সংগ্রহ করতে হবে।

মাটি কেটে সোনা এবং পাথর উত্তোলন করতে হবে।

নিজের যোদ্ধা এবং বাহিনি গড়ে তুলতে হবে। শহর সুরক্ষায় দেয়াল তুলে দিতে হবে।

নিজের মানুষদের হিল করার জন্য এবং নিজের আহত সৈনিকদের হিল করার জন্য আপনাকে টেম্পল থেকে প্রিস্ট তৈরি করে নিতে হবে।

এছাড়া আছে নদী। আপনাকে বন্দর তৈরি করতে হবে। জেলে নৌকা তৈরি করে মাছ আহরন করতে হবে। এছাড়া যুদ্ধজাহাজ বানিয়ে শত্রু থেকে আত্মরক্ষা করতে হবে এবং আক্রমন করতে হবে।
খেলা শেষ করতে হবে অবজেক্টিভ কমপ্লিট করে। অবজেক্টিভ থাকতে পারে, সব ন্যাচারাল রিলিক সংগ্রহ করা অথবা ওয়ান্ডার বানানো অথবা অন্য রাজাকে মেরে ফেলা।

ওয়ান্ডার হতে পারে কোন বড় বাড়ি, ক্যাথেড্রাল অথবা মূর্তি!

গেইম খেলতে তেমন আহামরি কনফিগারেশন লাগবে না,

  • প্রসেসরঃ ৮০০ মেগাহারজ
  • র‍্যামঃ ৬৪ এমবি
  • গ্রাফিক্স মেমরিঃ ৬৪ এমবি
  • ওএসঃ এক্সপি, ৭, ভিস্টা, ৯৮
  • এইচডিডিঃ ৫০০ এমবি

সবাইকে আল্লাহ হাফেজ।


আরও পড়ুন

স্কেটার বয় - Skater Boy

স্কেটার বয় - Skater Boy
আসসালামু আলাইকুম,
আমিও তাহমিদের মতো ছোটখাট গেইমে আসক্ত। তাই আমাকেও এখন থেকে মাঝে মাঝে এই সিরিজে পাবেন।
নিজের ডিভাইজ নেই, তাও মায়ের মোবাইলে গেইম খেলি।



সেদিন একটা গেইম ডাউনলোড দিলাম, নাম স্কেটার বয়। মাত্র ১৭ এমবির গেইম। ভাব লাম কি আর থাকবে।
তবে ২ডি হলেও গেইমটি বেশ মজার।


এখানে একজন স্কেটারকে নিয়ে খেলতে হবে। তাকে নিয়ে নানা প্রতিকূলতা পার করে একের পর এক লেভেল খেলতে হবে আপনাকে। প্রতিকূলতা বলতে যা আছে, তা হল ক্যাম্প ফায়ার, বোল্ডার (বড় পাথর), শুকর, রেলিং এবং বাড়ি ঘর।
মজার ব্যাপার হল এই গেইম সব এন্ড্রয়েড ভার্সন সাপোর্ট করে।
একে তৈরি করেছে রানার গেইমস।



আরও পড়ুন

Cheats :: এইজ অফ এম্পায়ারস :: Age Of Empires

Cheats :: এইজ অফ এম্পায়ারস :: Age Of Empires

Code             Effect
CTRL + P       Immutable Structure
CTRL + T       New Resource Menu
CTRL + Q      Speed/Fast Construction
CTRL + C      View Ending

CodeEffect
BIGDADDYblack sports car with a rocket launcher
PEPPERONI PIZZA1000 food bonus
COINAGE1000 gold bonus
QUARRY1000 stone bonus
WOODSTOCK1000 wood bonus
UPSIDFLINTMOBILEAccelerates your Chariot Archers
DIEDIEDIEAll enemy units die
STEROIDSBuildings and units are created instantly
King ArthurChanges all birds into Dragons
PHOTON MANCreate a guy in a white suit with a quick- fire laser gun
E=MC2 TROOPERCreates a guy in a white suit with a slow- firing nuke gun
Big MommaCreates a White Sports Car
StormbillyCreates some sort of walker
GAIAGives you control over nature (but lose control over your own civilization)
KILLXKill player X
HOYOHOYOPriests are faster and stronger
NO FOGRemoves the fog of war
REVEAL MAPReveals the map
MEDUSATransforms villagers to Medusas
DARK RAINTurns a Bowman into a Composite Bowman which turns into a tree when not moving
BIG BERTHATurns Heavy Catapults into Big Berthas
BLACK RIDERTurns Horse Archers into Black Riders
FLYING DUTCHMANUpgrade your Catapult Tiremes/Juggernauts into Flying Dutchmen
HARI KARIYou lose the game
RESIGNYou resign
HOME RUNYou win the game
ICBMYour Ballistas and Helepolis have a 99+1 range
JACK BE NIMBLEYour catapults and stone throwers fire villagers, cows, etc.
Age of Empires Cheats
আরও পড়ুন

এইজ অফ এম্পায়ারস :: Age of Empires

এইজ অফ এম্পায়ারস :: Age of Empires






আসসালামু আলাইকুম,

ইতিহাস ভালো করে শিখতে চান? জানতে চান প্রাচীন জাতির জীবনযাপন, সংস্কৃতি এবং উত্থান-পতনের ইতিহাস? এসবই জানতে পারবেন।
বই পড়তে কার না ভালো লাগে?

তবে ইতিহাসের বই পড়তে যে অনেকেরই ভালো লাগে না এটা জানা কথা।
তাদের জন্যই আদর্শ এই গেইমটি!

গেইমটির নাম এইজ অফ এম্পেরর।

২০০০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন এর ডেভেলপমেন্ট ও আপডেট তৈরি করে আসছে।

একেবারে এক্সপারট না হলেও বেশ মজা করেই খেলা যায়। গেইমটা অনেকটা সিওসিএর মতো, তবে এখানে পার্থক্য হল সিওসিতে মানুষ মানুষ যুদ্ধ করে,

আর এখানে মানুষ কম্পিউটার যুদ্ধ করে। তবে অনলাইন আর মাল্টিপ্লেয়ার অপশনও আছে।
এখানে একটা ফাংশান আছে যা সিওসি তে নেই,

সেটা হল এখানে খেলা শেষ হয়। :v সিওসিতে খেলার এন্ডিং নাই :3

হাহাহাহাহাহাহা!

এখানে যেকোনো সিভিলাইজেশন অনুযায়ী খেলোয়াড়ের ইউনিট বদলাবে।

মানে আপনি যদি যেকোনো একটি জাতি সিলেক্ট করে খেলা শুরু করেন, তখন সেই জাতি অনুযায়ী আপনার বাড়িঘর, হাটবাজার, ওয়ার্কশপ সবকিছুর স্টাইল বদলে যাবে।

একেক জাতির একেক ক্ষমতা থাকবে।

যেমন জাপানিরা সামুরাই যোদ্ধা পাবে, আর চীনেরা চু-কো-নু বা তীরন্দাজ। তেমনি বাইজান্টাইনেরা পাবে বারসার্ক।

এছাড়া খেলায় আছে ক্ল্যাটাপুট বা প্রাচীন কালের পাথরের গোলা ছোড়ার কামান। বেশ কিউট দেখতে, ছোট দেখে আরও কিউট লাগে :D

আছে ব্যালিস্টিক তীর।
wonder

নানাভাবে আপনাকে আপডেট করতে হবে নিজের টিমকে।

নিজের যায়গায় নিজের শহর গড়ে নিতে হবে। প্রথমেই দেওয়া হবে তিনজন ভিলেজার এবং একটি টাউন হল।

টাউন হল দিয়েই সব যাত্রার শুরু।

তারপর নিজের পপুলেশানের সাথে সাথে বাড়ি ঘর বাড়াতে হবে।

ব্যারাক তৈরি করে সৈন্য তৈরি করতে হবে। মার্কেট তৈরি করে বন্ধু জাতির সাথে ব্যাবসা বাণিজ্য চালাতে হবে।

গাছ কেটে ন্যাচারাল রিসোর্স সংগ্রহ করতে হবে।

মাটি কেটে সোনা এবং পাথর উত্তোলন করতে হবে।

নিজের যোদ্ধা এবং বাহিনি গড়ে তুলতে হবে। শহর সুরক্ষায় দেয়াল তুলে দিতে হবে।

নিজের মানুষদের হিল করার জন্য এবং নিজের আহত সৈনিকদের হিল করার জন্য আপনাকে টেম্পল থেকে প্রিস্ট তৈরি করে নিতে হবে।

এছাড়া আছে নদী। আপনাকে বন্দর তৈরি করতে হবে। জেলে নৌকা তৈরি করে মাছ আহরন করতে হবে। এছাড়া যুদ্ধজাহাজ বানিয়ে শত্রু থেকে আত্মরক্ষা করতে হবে এবং আক্রমন করতে হবে। এছারা এখানে আছে কাল্পনিক জাহাজ ফ্লাইং ডাচম্যান। যা জলে ডাঙ্গায় উভয়েচলে।







খেলা শেষ করতে হবে অবজেক্টিভ কমপ্লিট করে। অবজেক্টিভ থাকতে পারে, সব ন্যাচারাল রিলিক সংগ্রহ করা অথবা ওয়ান্ডার বানানো।

ওয়ান্ডার হতে পারে কোন বড় বাড়ি, ক্যাথেড্রাল অথবা মূর্তি!

গেইম খেলতে তেমন আহামরি কনফিগারেশন লাগবে না,

  • প্রসেসরঃ ২০০ মেগাহারজ
  • র‍্যামঃ ৬৪ এমবি
  • গ্রাফিক্স মেমরিঃ ৬৪ এমবি
  • ওএসঃ এক্সপি, ৭, ভিস্টা, ৯৮
  • এইচডিডিঃ ৫০০ এমবি

এরপর আসবে এজ অফ এম্পেরর ২ :: এজ অফ কিংসের রিভিউ!
সবাইকে আল্লাহ হাফেজ।

ডিএমসিএ সমস্যার জন্য কোন ডাউনলোড লিঙ্ক এখানে দেওয়া হল না। নিজেরা খুজে নিবেন।



আরও পড়ুন

Trainer +2 :: কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm Tested

Trainer +2 :: কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm Tested

ডাউনলোড করে নিন



যেভাবে ব্যবহার করবেন,
  • যেখানে গেইম শর্টকাট আছে বা গেইমের মেইন ফাইল আছে, সেখানে এক্সট্রাক্ট করুন।
  • trainer.exe চালু করুন
  • গেইম চালু করুন
  • মিশনে যান
  • F5, F6, F7, F8 দিয়ে হ্যাক গুলো চালু করে নিন
  • গেইম উপভোগ করুন। :D

আরও পড়ুন

কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm

কনফ্লিক্ট: ডেজার্ট স্টর্ম :: Conflict: Desert Storm
আসসালামু আলাইকুম,
আজকে ১৪ বছর পুরনো একটা অ্যাকশন গেইমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। '৯০ দশকে কুয়েত-ইরাক যুদ্ধের কাহিনী ভিত্তি করে বানানো হয়েছে এই গেইমটি, এর নাম ডেজার্ট স্টর্ম। অপারেশন ডেজার্ট স্টর্ম বা গালফ ওয়ারের নামে এর নামকরন। কনফ্লিক্ট সিরিজের প্রথম গেইম এটি। আমি ধিরে ধিরে সবগুলোর রিভিউ দেবো।


এটি ২০০২ সালে রিলিজ পায় একটা ট্যাক্টিক্যাল টিপিএস অ্যাকশন গেইম হিসেবে, পিভোটাল গেইম এর ডেভেলাপ করে এবং এসসি ইন্টার‌্যাক্টিভ একে বাজারজাত করে।


এই গেইমে আপনি একা নন, আপনাকে একাই সামলাতে হবে চার জনের একটি স্পেশাল ফোর্স টিমকে। অবশ্য কম্পিউটারও সাহায্য করবে। যখন আপনি একটা প্লেয়ারের কন্ট্রোল নিবেন, তখন কম্পিউটার বাকিগুলো কন্ট্রোল করবে। বেশ মজার গেইমপ্লে, তবে গ্রাফিক্যাল অনেক বাগ আছে।

গেইমটি খেলতে তেমন আহামরি কম্পিউটার লাগবে না, নরমাল হলেই হবে।
  • প্রসেসর ১ গিগাহার্জ
  • র‍্যাম ৫১২ এমবি
  • গ্রাফিক্স মেমরি ১২৬ এমবি
  • হার্ড ডিস্ক স্পেস ১ জিবি



আপনাকে দুটি অপ্সন দেয়া হবে, আপনাকে হয় ইউএস ডেল্টা ফোর্সের ভুমিকায় খেলতে হবে নয়তো ব্রিটিশ এসএএস হিসেবে। চার জনের চার রকম স্পেশালিটি আছে, ব্র্যাডলি এসাল্ট রাইফেল এক্সপার্ট, মানে আসাল্ট রাইফেলে তার একারেসি ভালো। তেমনি কনর মিসাইল, মেশিন গান, জোন্স ডেমোলিশন বা বোমা চার্জ করা এবং ফোলে দক্ষ স্নাইপার।

আছে নানা রকম অস্ত্র। ডেসার্ট ইগল পিস্টল থেকে এম১৬ রাইফেল পর্যন্ত। 



এখানে বিশেষ কিছু মজার অপশন আছে, যেমন আর্টিলারি স্ট্রাইক নেওয়া যাবে, ট্যাংক চালানো যাবে।

ইরাক ১৯৯০ সালের ২ আগস্ট কুয়েতে আক্রমন করে।ইরাক কুয়েত বর্ডারের একটা ব্রিজ ধংশ করার সময় স্নাইপার পল ফোলে ধরা পরে যায়। তার বাকি টিম মেম্বারদের মেরে ফেলা হয়। তার পরদিন সকালে রাইফেলম্যান জোন ব্র্যাডলিকে পাঠান হয় একা একা ফোলেকে উদ্ধার করে আনতে এবং ব্রিজ ধ্বংস করে দিতে, এটাই গেইমের প্রথম মিশন।

তারপর আপনাকে নানা মিশন খেলতে হবে, যেমন আমিরকে উদ্ধার করে আনা, এসসিইউডি মিসাইল ধ্বংস করে দেওয়া, এয়ার বেজে হামলা করা। প্রতিটি মিশনই রোমাঞ্চকর! এছাড়া আপনাকে এখানে একজন বিজ্ঞানির ভুমিকায়ও খেলতে হবে একটা নিউক্লিয়ার বোমা নিষ্ক্রিয় করার সময়, তখন আপনার সঙ্গ দেবে ঐ চারজন।
নানা মিশন ক্রস করে যুদ্ধবাজ জেনারেল আজিজকে মেরে গেইম অভার করতে হবে আপনাকে।

ডাউনলোড লিঙ্ক লাগলে কমেন্ট করুন, কমেন্টে Notify Me তে টিক দিয়ে নিন।

আরও পড়ুন

IGI 2 গেইমের বড়সড় পোকা (Bug)

IGI 2 গেইমের বড়সড় পোকা (Bug)
আসসালামু আলাইকুম,
অনেকেই হয়ত বাগ মানে বোঝেন না। কোন সিস্টেমের এঞ্জিনিয়ারিং-এ কোনও ত্রটি থাকলে তাকে বাগ বলে। বাগের ফলে গেইমের যেমন মজা নষ্ট হয়, তেমন মজা বাড়েও! তবে কোন ওয়েবসাইটে বাগ থাকলেই কিন্তু শেষ, হ্যাক হয়ে যাবে।
আজকে আইজিআই ২ গেইমের বাগ নিয়ে আলোচনা করবো।



বাগ নাম্বার ওয়ান! :: 3rd person View Bug
মিশনঃ The Weather Station

আইজিআই গেইমের "The Weather Station" মিশনে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে কমেন্টে জানাবেন।
The Weather Station মিশনে শত্রুদের গ্রেনেড খেয়ে মরে গেলে আবার মিশন নিজে নিজে রিস্টার্ট নেয়, তখন এই বাগ লক্ষ করা যায়। এফপিএস এর স্থলে টিপিএস দেখতে থাকি আমরা।

ভিডিও






বাগ নাম্বার টু! :: Thermal camera Bug
মিশনঃ Prison Escape

আইজিআই গেইমের "Prison Escape" মিশনে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে কমেন্টে জানাবেন।
Prison Escape মিশনে শেষে যখন প্রিবয় ট্রাক নিয়ে গেটের দিকে আসতে থাকে তখন থার্মাল ক্যামেরা অন করে দিলে সব থার্মাল ইমেজে দেখা যেতে থাকে, এমনকি মিশন মুভি পর্যন্ত। এমনকি ডেভিডও থার্মাল ইমেজারে দেখা যায়। গেইটের ছাঁদে উঠে স্নাইপার রাইফেল 'পিএসডি ১ সাপ্রেসড' নিয়ে পজিশন নিলে প্রিবয় প্রিসন থেকে বেরিয়ে আসে। আর আপনাকে তাকে কাভার দিতে হয় গুলি করে শত্রু মেরে। তখন আপনি মিশন শেষের আগ মুহূর্তে থার্মাল ক্যামেরা অন করে দিলে এই বাগ টের পাবেন বা দেখতে পাবেন।

ভিডিও



বাগ নাম্বার থ্রি! :: 3D Collision Bug
মিশনঃ Multiplayer: Sandstorm

আইজিআই গেইমের মাল্টিপ্লেয়ার মোডে "Sandstorm" ম্যাপে এই বাগ আমি পেয়েছি, অন্য কেউ পেলে কমেন্টে জানাবেন।
এখানে একটা বিল্ডিঙে সিঁড়ি দিয়ে উপরে উঠে বাতির নিচে দাড়িয়ে একইসাথে ক্রাউচ ও জাম্প করলেই ছাদে চলে যাবেন, অথচ ছাদে যাওয়ার কোন রাস্তা থাকার কথা না।

ভিডিও



বাগ নাম্বার থ্রি! :: Helicopter Bug
মিশনঃ 

  1. Bridge Accross The Denestr
  2. The Weather Station
  3. Border Crossing
  4. Island Assault



এখানে যখন আপনি ইএমপি চিপ গাড়ি থেকে বের করে নেন, তখন কয়েকটা হেলিকপ্টার আসে আপনাকে মারার জন্য, হেলিকপ্টারের শত্রুদের মেরে আপনি যদি হেলিকপ্টারে উঠে বশে থাকেন তবে শত্রু হেলিকপ্টার আপনাকে নিয়ে চলে যাবে, আর মিশন এরিয়ার বাইরে গেলেই "Mission Abort"

ভিডিও




আরও পড়ুন

নিয়ে নিন Project IGI-এর Enemy Disable করার Trainer

নিয়ে নিন Project IGI-এর Enemy Disable করার Trainer
আসসালামু আলাইকুম,আমি নিজে একজন তুখোর প্রোগ্রামার না, মাথা খাটিয়ে এই ছোট ট্রেইনার তৈরি করেছি।

এতে এসএফএক্স স্ক্রিপ্ট ব্যাবহার করে সেলফ এক্সট্রাক্টর বানিয়েছি।



তো আগে ডাউনলোড করে নিন,


এবার আইজিআই গেইমের "PC" ফোল্ডারে এই জীপ ফাইল Extract Here দিন।

এবং দুইটি ফাইল পাবেন।

  • Disable Hack by Tawsif.exe
  • Enable Hack by Tawsif.exe
এবার খুবই সহজ!

Enable Hack by Tawsif.exe ইন্সটাল করলে শত্রুরা আপনাকে গুলি করতে পারবে,
আবার Disable Hack by Tawsif.exe ইন্সটাল করলে শত্রুরা আপনাকে গুলি করতে দেখে দৌরে পালাবে :p

আরও পড়ুন

Trainer +2 :: IGI 1 - I'm Going In Trainer Tested

Trainer +2 :: IGI 1 - I'm Going In Trainer Tested
আসসালামু আলাইকুম,
আমি একটা আইজিআই ১ এর ট্রেইনার পেলাম। বহু আগেই হার্ড ড্রাইভে সেভ ছিল, খেয়াল ছিল না, আজ খুজে পেলাম।



আপনারাও ডাউনলোড করে নিন।
ডাউনলোড করুন!

এখন ট্রেইনার জীপ ফাইল ডাউনলোড করে আইজিআই গেইমের igi.exe যে ফোল্ডারে সেখানে রাখুন মানে PC ফোল্ডারে রাখুন এবং রাইট ক্লিক করে winrar বা 7-Zip দিয়ে extract here দিন। এতে সেখানে দুইটি ফাইল আসবে।
  1. igitrain.exe
  2. igitrain.txt

 এবার igi.exe দিয়ে গেইম চালু করে মিনিমাইজ করে igitrain.exe ওপেন করে দুটি অপশনে টিক দিয়ে দিন এবং গেইমে প্রবেশ করুন, গেইম খেলতে খেলতে F11 এবং F12 চাপলেই আনলিমিটেড অ্যামো আর হেলথ পেয়ে যাবেন!

ধন্যবাদ সকলকে!

আরও পড়ুন

IGI 1 -এ আনলিমিটেড অ্যামো নিন, কোন ট্রেইনার লাগবে না

IGI 1 -এ আনলিমিটেড অ্যামো নিন, কোন ট্রেইনার লাগবে না
আসসালামু আলাইকুম,

ডেভেলপাররাই এই ছোট গেইমের চিট রেখে দিয়েছেন।

এই গেইমের পাওয়া কোন চিট কোডই কাজ করে না, কিন্তু এই হ্যাক কাজ করে।




  • প্রথমে IGI.exe এর একটা শর্টকাট বানিয়ে নিন।
  • সেই শর্টকাটের প্রোপারটিজে যান।
  • টার্গেট বের করুন।

টার্গেট হবে এরকম,

"C:\Games Downloaded from internet\Project IGI 1 - I'M Going In\PROJIGI\PC\IGI.exe"



এটাকে এরকম বানিয়ে দিন, শেষে কেবল স্পেস দিয়ে unlimitedammo লিখে দিন,

"C:\Games Downloaded from internet\Project IGI 1 - I'M Going 
In\PROJIGI\PC\IGI.exeunlimitedammo

এবার প্রপারটিজ এপ্লাই করে সেভ করে দিন, এবং এই শর্টকাট দিয়ে গেইম চালু করুন, দেখবেন আপনার অ্যামো আনলিমিটেড!

এরকম আরও চিট থাকলে অবশ্যই শেয়ার করবেন।

আরও পড়ুন

Cheat Codes :: IGI 2: Covert Strike

Cheat Codes :: IGI 2: Covert Strike
আসসালামু আলাইকুম,
কেমন আছেন?
গেইমটি খেলে নিশ্চয়ই মজা পাচ্ছেন।
এবার চিট কোড নিয়ে নিন।

মেইন মেনুতে গিয়ে এই হট-কি গুলো চাপতে হবে,



  • ctrl + Shift + F9  - সব মিশন আনলক
  • ctrl + Shift + F12 - মিশনের মাঝে মিশন ইস্কিপ(সরাসরি পরের মিশন)
আরও পড়ুন

আইজিআই ২ :: কভার্ট স্ট্রাইক - IGI 2 : Covert Strike

আইজিআই ২ :: কভার্ট স্ট্রাইক  - IGI 2 : Covert Strike



আসসালামু আলাইকুম,

এই গেইমটি আমার খেলা লো রেজুলেশনের সেরা গেইমগুলোর একটা।
ডেভিড জোন্স সেরকম একটা ক্যরেক্টার।
এখানেও অ্যামেরিকা রাশিয়া স্নায়ু যুদ্ধের ছোঁয়া আছে।
আপনি এখানে খেলবেন ডেভিড জোন্স চরিত্রে।

গেইমস রিকুয়ারমেন্টঃ

  • প্রসেসর ১ গিগাহার্জ 
  • র‍্যাম ১ জিবি
  • গ্রাফিক্স মেমরি ২৫৬ এমবি
  • ওএস উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ৭, ৮, ১০
  • হার্ডড্রাইভ ১.৯ জিবি




এর গেইমপ্লে ভালো, তবে গেইম সেভ ফিচারটি ভালো লাগেনি। সেখানে কুইক সেভ থাকলে পারতো।
গ্রাফিক্স আগের সংস্করণ থেকে ভালো। সাউন্ড ইফেক্ট উন্নত।

আনুসাঙ্গিক পোস্ট,



এই গেইমের মুল চরিত্র হল ডেভিড জোন্স, সে একজন এজেন্ট এবং সে Institute for Geotactical Intelligence and former BritishSAS এর এজেন্ট, ওকে চারপাথিয়ান পাহাড়ের পাদদেশে একটা মাফিয়া বেজে পাঠানো হয় একটা ইএমপি চিপ উদ্ধার করে আনতে যেটা একটা ইউএস মিলিটারি ফ্যাকাল্টি থেকে চুরি যায়।


প্যারাসুট জাম্প করে নেমে একে একে অসাধারন দুইটি মিশন শেষ করে তাকে ওয়েদার ষ্টেশনে যেতে হবে। তার মিশন ডিরেক্টর ফিলিপ হোয়াইট তাকে চিপ খুজে আইজিআই হেড কোয়ারটারে আসতে বলে।



তাতে করে বিজ্ঞানিরা আবার গবেষণা করতে পারবে। কিন্তু দেখা যায় চুরি যাওয়া চিপটিকে আরও উন্নত করা হয়েছে, এতে ফিলিপ বুঝে যায় এর উন্নত ভার্সনের ব্লু প্রিন্ট কোথাও আছে। ফিলিপ তাকে এই আপডেটেড ভার্সন  ধংশ করে ফেলতে আবার প্রোডাকশন ফ্যাসিলিটি মিশনে পাথায়, এখানে একটা ফ্যাক্টরি ধ্বংস করতে হয় জোনকে।

এই মিশনের পর ডেভিড যে হেলিকপ্টারে পালিয়ে যায়, সেই হেলিকপ্টারের পাইলট রবার্ট কোয়েস্ট তাকে বিট্রে করে এবং হেলিকপ্তার থেকে ফেলে দেয় রাশিয়ার সীমান্তে। কোনো ক্রমে বেঁচে যায় ডেভিড।
রবার্ট আর ফিলিপ দুজনে মিলে কয়েকজন গার্ড আর বিজ্ঞানীকে গুলি করে চুরি করে নিয়ে যায় ইএমপি চিপটা .

ফিলিপের কোনও ট্রেস পাওয়া না যাওয়ায় তদন্ত করে দেখা যায়, জ্যাক প্রিবয় নামের এক অস্ত্র ব্যাবসায়ি তার সাথে বিশাল পরিমানের অস্ত্রের ডিল করেছে লিবিয়ায়।
তখন নতুন মিশন ডিরেক্টর অ্যানা বের করে যে, জ্যাক লিবিয়ার গোয়েন্দা দ্বারা বন্দি হয়ে আছে বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহের জন্য। তাকে উদ্ধার করতে গিয়ে ডেভিড নিজেও বন্দি হয়।
তারপর কোনোমতে পালিয়ে, ফায়ার ফাইট করে জেল ভেঙ্গে পালায় তারা দুজন। জ্যাক এর বাড়ি থেকে প্রয়োজনীয় ফাইল চুরি করে নিতে হয় ডেভিডকে, কারণ সেই বাড়িতে তখন আর্মির আনাগোনা। তারপর দেখা যায় সেই ফাইল গুলো কোন কাজেরই না, আসল ফাইল মেজর সাইদ সরিয়ে নিজের বেজে নিয়ে রেখেছে। তখন একটা আর্মি এয়ার বেজ থেকে একটা হেলিকপ্টার চুরি করে নেয় ডেভিড আর জ্যাক।
তারপর গান ফাইট করে ছিনিয়ে নেয় সেই আসল ফাইলগুলো।
তারপর জ্যাক তাকে জানায় যে, ফিলিপ তার সাথে ডিল করছিলো মিশরের একটা সমুদ্র বন্দরে।
সেখানে গিয়ে ডেভিড আবিস্কার করে যে এই চিপ আয়টিভেট করার জন্য তারা কোন দেশের সাহায্য নিতে যাচ্ছে।
তখন ডেভিড তার পাইলট রবার্টকে খুন করে একটা রাশিয়ান সি-প্লেন চুরি করে চীনের কাছে একটা দ্বীপে যায়, অ্যানা সেখানে স্যটেলাইটে সন্দেহজনক কিছু লক্ষ করে, সেখানে গিয়ে তাদের কম্পিউটার হ্যাক করে ডেভিড জানতে পারে তারা চাইনিজ জেনারেল উ জিং -এর সাথে একটা স্যটেলাইট ক্যানন তৈরি করতে যাচ্ছে যেটা দিয়ে কোনও দেশের নেটওয়ার্ক ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেওয়া যায়।

সেখানে একটা এন্সিয়েন্ট ক্যাসেল খুজে পায় জোন, সেখানে একটা ল্যাব তৈরি করা হয়েছে।
সেখানে সে লুকিয়ে সব লক্ষ করতে থাকে। সেখানে দেখা যায়, রবার্টের মৃত্যুর জন্য ফিলিপ জেনারল কে দায়ি করতে থাকে, কিন্তু খুন করেছিল ডেভিড। এতে জেনারেল রেগে ফিলিপকে গুলি করে মেরে ফেলে। তারপর ঘটনাক্রমে ডেভিড জানতে পারে, জেনারেল ৩য় বিশ্বযুদ্ধ ঘটাতে জাচ্ছে, তাই সাথে সাথে গান ফাইটে গুলি করে জেনারেল আর তার কমান্ডো বাহিনীকে মেরে ফেলে জোন।

তারপর খুজে বের করে সেই লাঞ্চ প্যাড যেখানে থেকে একটি স্পেস শাটলে করে সেই সাটেলাইট ক্যানন লাঞ্চ করা হবে। সেখানে গোপনে আক্রমন চালায় ডেভিড, চুপিসারে গার্ডদের খতম করে স্যটেলাইট নস্ট করে দেয়, তারপর আইজিআই টিম চলে আসে তাকে উদ্ধার করার জন্য।
আরও পড়ুন

মোট পাতাদর্শিত